ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ads

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।সোমবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের ঘাটাইলের শিঙ্গুরিয়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভূঞাপুরের কাগমারীপাড়া গ্রামের মো. রশিদ (১৫), মুন্না (১৮) এবং একই গ্রামের সৌরভ (১৯)। ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন জানান, ফ্রেশ কোম্পানির একটি ট্রাক টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সিঙ্গুরিয়া ব্রিজের ওপর উঠলে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহতাবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

ads
ads
ads

Our Facebook Page